NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।


ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা—তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম। নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামে জেন–জিদের পছন্দ ও রুচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছি—একেকটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। ‘মাওলা’য় সেই বৈচিত্র্য থাকবে।

এই অ্যালবামের ছয়টি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি। জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে, পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।

‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তাঁর চারটি অ্যালবাম— ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

1

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

2

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

3

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

4

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

5

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

6

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

7

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

8

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

9

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

10

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

11

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

12

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

13

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

14

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

15

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

16

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

17

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

18

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

19

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

20