NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

সার্বিকভাবে বিশ্বে ভারতের পাসপোর্টের মান কিছুটা বেড়েছে। ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৬’ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৮৫ থেকে উন্নীত হয়ে ৮০তম স্থানে উঠে এসেছে। কিন্তু এরপরও দুটি দেশ ভারতীয়দের দেয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার কেড়ে নেয়া দেশ দুটি হলো–ইরান ও বলিভিয়া।

জানা গেছে, ইরানে ভ্রমণের ক্ষেত্রে এখন ভারতীয় নাগরিকদের ভিসা নেওয়া বাধ্যতামূলক। ২০২৫ সালের ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা অব্যাহতি ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ভারতীয়কে চাকরি বা অন্য দেশে যাত্রার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এর প্রেক্ষিতে ২২ নভেম্বর ২০২৫ থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইরান ভিসা-মুক্ত প্রবেশ স্থগিত করে।

বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক। একই সঙ্গে, ইরানের মাধ্যমে ভিসামুক্ত ট্রানজিটের প্রস্তাব দেওয়া এজেন্টদের থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভিসামুক্ত ভ্রমণ বলতে বোঝায়, ভ্রমণের আগে ভিসার জন্য আবেদন না করেই স্বল্পমেয়াদি অবস্থানের সুযোগ। এ ধরনের ব্যবস্থা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির ভিত্তিতে হয়। এতে অবস্থানের মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ ও বৈধ ভ্রমণ নথির মতো শর্ত থাকতে পারে।

এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় যেতেও এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে। অনলাইনে একটি ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক মাধ্যমে ফি পরিশোধের মাধ্যমে ই-ভিসা পাওয়া যায়। অনুমোদিত ভিসা ডিজিটালভাবে পাঠানো হয় এবং আগমনের সময় যাচাইয়ের জন্য তা সঙ্গে রাখতে হয়। 

২০২৫ সালে ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিয়েছিল বলিভিয়া। যার ফলে কোনও পূর্বানুমতি ছাড়াই ভ্রমণ করা যেত দেশটিতে। যাত্রীরা বিমানবন্দরে একটি ফরম পূরণ করে ফি পরিশোধ করলেই চলত, যা ভিসামুক্ত সুবিধার মতোই ছিল। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

1

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

2

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

3

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

4

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

5

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

6

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

7

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

8

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

9

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

10

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

11

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

12

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

13

ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, পুনর্বিবে

14

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

15

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

16

আজকের নামাজের সময়সূচি ২ জানুয়ারি ২০২৬ (১৮ পৌষ ১৪৩২, ১২ রজব

17

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

18

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

19

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

20