NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

এনসিপি ভায়াস্পোরা অস্ট্রেলিয়ার উদ্যোগে এবং জুলাই সংহতি অস্ট্রেলিয়ার ব্যানারে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর পরাজিত শক্তির সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সিডনির লাকেম্বা রেইলওয়ে প্যারেড থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে হলড্রোন স্ট্রিট পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সমাবেশের শুরুতে আহত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। পরে সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রশাসনের প্রতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় লাকেম্বায় উপস্থিত সাধারণ বাংলাদেশি ভাই-বোনদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদেশি নাগরিকরাও এই মানবিক ও ন্যায়সংগত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, প্রবাস থেকেও তারা দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকবেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে

1

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

2

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

3

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

4

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

5

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার

6

তীব্র দাবদাহ ও দাবানলে বিপর্যস্ত ইউরোপ

7

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

8

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

9

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

10

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

11

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

12

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

13

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

14

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

15

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

16

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

17

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

18

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

19

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

20