NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানিয়েছেন, গিলগিট-বালতিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় মাটির তৈরি ঘরবাড়ি ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। ভূমিকম্পের পরপরই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ার কারণে ওই অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে পড়া একটি পাথরের আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রশাসনিক সূত্রে। বর্তমানে আটকে পড়া সড়কগুলো পরিষ্কার করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সরকারি বিভিন্ন সংস্থা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

1

প্রেস সচিব বলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য

2

ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

3

জাপান সফরে গেলেন জামায়াত আমির

4

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

5

শিগগিরই হামসহ ১০ ধরনের টিকা আসছে : স্বাস্থ্য সচিব

6

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে

7

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

8

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

9

দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার

10

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

11

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

12

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

13

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

14

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

15

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

16

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

17

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

18

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

19

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

20