NNTV
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

ক্যারিবিয় অঞ্চলে আরও একটি তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছে নৌযানটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে এই নিয়ে ভেনেজুয়েলার সাথে সম্পৃক্ত তিনটি জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাশনের দাবি, আসল নাম আড়াল করে এবং অবরোধ উপেক্ষা করে চলাচল করছিল জাহাজটি। এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) পানামার পতাকাবাহী আরেকটি নৌযান জব্দ করেছিল মার্কিন বাহিনী। 


ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে। পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওয়ানা দেয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনারা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ৩য় বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র। 

কারাকাসের দাবি, তাদের তেল সম্পদের দিকেই নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালানের অভিযোগ তুলে গত কয়েক মাসে ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মার্কিন হামলায় নিহত হয়েছে প্রায় ১শ' জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

1

আজ প্রচারের শেষ দিন ,নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল

2

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

3

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

4

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

5

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

6

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

7

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

10

প্রধান উপদেষ্টা ভোট

11

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

12

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

13

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

14

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

15

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

16

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

17

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

18

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

19

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

20