NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

মিয়ানমারের সামরিক জান্তা সরকার কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে।  আজ বৃহস্পতিবার  সু চির আইনি দলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রীর মোট কারাদণ্ড আরও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে। এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা। সরকারের একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দিদের সাজা কমানো হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন অং সান সু চি। বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তার। যা ধাপে ধাপে কমানো হচ্ছে। এরপরও এই নোবেল বিজয়ীকে এখনো আরও ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনি দলের এক সদস্য। 

তবে বর্তমানে তার সঠিক অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। অং সান সু চিকে একটি অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে এবং তার আইনি দল বা পরিবারের কাউকে এখনো তার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেয়নি সরকার। সূত্র: এবিসি নিউজ, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

1

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

2

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

3

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

4

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

5

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

6

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

7

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ ও আইসিইউ সম্প্রসারণ উদ্বো

8

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

9

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

10

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

11

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

12

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

13

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

14

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

15

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

16

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

17

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

18

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

19

বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

20