NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওপেনএআই মূল লক্ষ্য ছেড়ে মুনাফালোভী দানব হয়েছে: ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ এনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

তার মতে, ওপেনএআই মানবজাতির জন্য এআই-এর এক কল্যাণকামী রক্ষক হিসেবে কাজ করার মূল লক্ষ্য ছেড়েছে। পাশাপাশি নিজেকে মুনাফালোভী দানবে পরিণত করেছে। এটি তার (মাস্কের) ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আরও কিছুই নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এ কথা বলেন মাস্ক। তিনি দাবি করেন, এই মামলা মূলত দাতব্য প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও উদ্দেশ্য রক্ষার লড়াই।

মাস্ক আদালতে বলেন, ‘যদি একটি দাতব্য প্রতিষ্ঠানের লুটপাট করা গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আমেরিকার দাতব্য ব্যবস্থার ভিত্তিই ধ্বংস হয়ে যাবে। এটাই আমার উদ্বেগ।’

তিনি আরও বলেন, সাধারণত কোনো ছুটি না নিয়ে তিনি সপ্তাহে ৮০ থেকে ১০০ ঘণ্টা কাজ করেন এবং জনগণের সেবায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মাস্ক বলেন, ‘আমি এমন সব কাজ করতে ও সমস্যার সমাধান করতে পছন্দ করি, যা মানুষের জীবনকে আরও উন্নত করে।’

অন্যদিকে, ওপেনএআইয়ের আইনজীবী বিল স্যাভিট বলেন, মাস্ক ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত থাকতে নিজেই শুরুতে লাভের সম্ভাবনা দেখেছিলেন। সেই সঙ্গে কোম্পানিটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পক্ষে ছিলেন। তিনি অভিযোগ করেন, মাস্ক কোম্পানির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে পরে ২০২৩ সালে নিজের বুদ্ধিমত্তা কোম্পানি  এক্সএআই (xAI) প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে, ওপেনএআই ও স্যাম অল্টম্যানের আইনজীবী বিল সাভিট জুরিদের উদ্দেশে দেওয়া উদ্বোধনী বক্তব্যে পাল্টা অভিযোগ এনেছেন। তিনি বলেন, ইলন মাস্ক নিজেই টাকার লোভে ওপেনএআইয়ের শুরুর দিকের অর্থায়নে অংশ নেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে লাভজনক ব্যবসায় পরিণত করার চাপ দেন। সাভিটের দাবি, শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) হওয়ারও সম্ভাবনা দেখছিলেন মাস্ক।

আইনজীবী আরও বলেন, মাস্ক মূলত ‘রাজ্যের চাবিকাঠি’ দাবি করেছিলেন। কিন্তু তিনি যখন ব্যর্থ হন, তখনই মামলার পথ বেছে নেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই শুরু করেন।

সাভিট জুরিদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আসল কথা হলো, ইলন মাস্ক শীর্ষে থাকবেন, সেটাই তিনি চান। আমরা আজ এখানে জড়িয়েছি, কারণ মাস্ক নিজের উদ্দেশ্যে সফল হননি।’

ওপেনএআই জানায়, উন্নত কম্পিউটিং শক্তি অর্জন এবং শীর্ষ বিজ্ঞানীদের ধরে রাখতে ২০১৯ সালে লাভজনক ইউনিট গঠন করা হয়েছিল। যাতে গুগল-এর ডিপমাইন্ডের সঙ্গে প্রতিযোগিতা করা যায়।

ইলন মাস্ক ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে বিচারাধীন এবং ইতিমধ্যে এটি ‘এআই শিল্পের ভবিষ্যৎ নির্ধারণী এক ঐতিহাসিক মামলা’ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মাস্ক চান, ওপেনএআই আবার অলাভজনক প্রতিষ্ঠানে ফিরে যাক। একই সঙ্গে অল্টম্যান ও ব্রকম্যানকে নেতৃত্ব থেকে সরানো হোক।

ওপেনএআই ২০১৫ সালে মাস্ক ও অল্টম্যানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। যার লক্ষ্য ছিল মানবকল্যাণে এআই উন্নয়ন। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি লাভকেন্দ্রিক কাঠামোয় রূপ নেয়। বর্তমানে ওপেনএআইয়ের মূল্য ৮৫০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

1

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

2

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

3

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

4

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

5

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

6

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

7

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার

8

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

9

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

10

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

11

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

12

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

13

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

14

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

15

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

16

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

17

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ধাক্কা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বাল

18

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

19

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

20