NNTV
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিল— এই তিন দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর গ্রাহাম বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বিলটি অনুমোদন দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল-এর সঙ্গে যৌথভাবে প্রণীত এই বিল পাস হলে হোয়াইট হাউজকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়ে গেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর তথ্যানুযায়ী, নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ। ব্রাজিলের রাশিয়ার তেল আমদানিও সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

1

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

2

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

4

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

5

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

6

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

7

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

8

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

9

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

10

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে ব্যতিক্রমী শোভাযাত্রা

11

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

12

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

13

বিশ্বের দূষিত শহরের পঞ্চম স্থানে রাজধানী ঢাকা

14

আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

15

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

16

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

17

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

18

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

19

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

20