NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, তার সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

মতবিনিময়কালে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, যার মধ্যে আছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তা।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসাবে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি শুধু বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের বলার কোনো অধিকার নেই। ভোটকেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মতপ্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার।

এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা সবার সঙ্গে কথা বলি। ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে আমরা অঙ্গীকারবদ্ধ যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘২০২৪ সালের আগস্ট থেকে আমরা এখানে ব্যাপক পরিবর্তন দেখেছি। আমার মনে হয়, আমরা সামনে আরও পরিবর্তন দেখতে থাকব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

1

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

2

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

3

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

4

আর্সেনাল হারাল পয়েন্ট

5

দেশের ১৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

6

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

7

লালপুরে নবজাতক চুরি অতঃপর উদ্ধার; মূল আসামি গ্রেফতার

8

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

9

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

10

এবার ১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

11

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

12

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

13

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

14

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

15

ক্ষমতা গ্রহণের পরমুহূর্তেই একঝাঁক নির্বাহী আদেশ জারি করলেন ম

16

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

17

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

18

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

19

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

20