NNTV
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে টহলরত একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় সামা টিভি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত এলাকায় টহলরত একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, লাক্কি মারওয়াতে একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে। নিয়মিত টহল কার্যক্রম চলাকালে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। 

বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন—এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হামলার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন এবং কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো।

এদিকে, লাক্কি মারওয়াতে পুলিশ গাড়ির কাছে ‘সন্ত্রাসী হামলা’র তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

2

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

3

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

4

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

5

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

6

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

7

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

8

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

9

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

10

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

11

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

12

বিজয়-রাশমিকার বিয়ে আজ

13

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

14

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

15

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

16

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

17

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

18

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

19

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

20