NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের মানসিক স্বাস্থ্য নিয়ে যা বলল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ইমরান খান। এর পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে পিটিআই নেতার মানসিক স্বাস্থ্য নিয়ে এমন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শুক্রবার এক ব্রিফিংয়ে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় ইমরান খান বাইরের লোকজনের সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নিয়মিতভাবেই সেনাবাহিনীকে আক্রমণ করছেন, যা দেশের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা তৈরি করছে। 

এছাড়া ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবেও অভিহিত করেন সেনাবাহিনীর এ উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি খানের নাম উচ্চারণ না করে বলেন, তার কথা হলো যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কোনো কিছু থাকতে পারবে না। যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।

দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।

এদিকে সেনাবাহিনীর এমন ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেছেন, এই ব্রিফিং করার উদ্দেশ্য হলো ইমরান এবং তার দল পিটিআইকে উত্তেজিত করা। এরমাধ্যমে তারা পিটিআইয়ের কর্মীদের ওপর চলা ধরপাকড়কে বৈধতা এবং কারাবন্দি ইমরানের ওপর মানসিক চাপ বৃদ্ধি করতে চায়।

উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

নতুন ছবির প্রস্তুতিতে ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি

3

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

4

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

5

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

6

এভারকেয়ারে ওসমান হাদি

7

১১৬ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

8

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

9

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

10

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

11

২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: এহছানুল হক মিলন

12

রাজধানীসহ সারা দেশে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্

13

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

16

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

17

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

18

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

19

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

20