NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

দীর্ঘদিনের অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন। গতকাল শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর রামপুরায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার বড় ছেলে তাছফিক জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়ার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার থেকে তার খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১১টায় আফতাবনগরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নেওয়া হয়। শনিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে বিটিভির নাটকে তার কমেডি চরিত্র দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া জনপ্রিয় টিভি নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় দর্শকমনে স্থান করে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

1

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

2

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

3

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

4

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

5

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

6

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

7

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

8

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

9

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

10

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

11

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

12

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

13

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

14

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

15

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

16

শেরপুুরে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত শুরু

17

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

18

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

19

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

20