NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার থেকে নতুন বাস ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হলেও সিলেট অঞ্চলের সকল রুটে এখনো পুরোনো ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে বলে প্রত্যাশা করছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত বুধবার দেশের গণপরিবহনে কিলোমিটার প্রতি ১১ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ও পরিবহন নেতৃবৃন্দ মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা হাতে পেলেই আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর করা হবে।  

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতানা তারেক বলেন, নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা ও তদারকি না থাকায় আপাতত এ রুটে পুরোনো ভাড়াতেই চলাচল অব্যাহত রয়েছে। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন ভাড়া কার্যকর করা হবে।

কদমতলী এনা বাস কাউন্টারের জিএম গোলাম মোস্তফা বলেন, সিলেট-ঢাকা রুটে এখন পর্যন্ত আগের ভাড়ায় ৬৭০ টাকায় যাত্রী পরিবহন হচ্ছে। নতুন ভাড়া কার্যকরের গেজেট এখনো পাওয়া যায়নি। রবিবার নাগাদ নতুন ভাড়া কার্যকরের কথা শুনেছি।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের একটি সিদ্ধান্ত হয়েছে। তবে সিলেটে এখনো কার্যকর হয়নি। দূরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটে ভাড়া সমন্বয় নিয়ে এখনো পর্যালোচনা চলছে। আশা করছি রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর করা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

1

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

2

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

3

সৌদিতে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

4

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

5

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

6

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

7

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

8

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

9

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

10

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

11

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

12

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

13

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

14

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

15

এবার বহিষ্কৃত হলেন বিএনপির আরও ১৪ নেতা

16

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

17

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

18

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

19

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

20