NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লেকপাড় ও সড়কের পাশের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, রাজউকের ভারী হুইল এস্কেভেটর দিয়ে ফুটপাতের ওপর গড়ে তোলা সারি সারি অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে।

গুলশান-১ থেকে গুদারাঘাট অভিমুখে যাওয়ার পথে ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদের পর অভিযানটি লেকপাড়ের দিকে অগ্রসর হয়। সেখানেও ফুটপাত ও চলাচলের পথ আটকে তৈরি করা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উচ্ছেদ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকানের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ। অবৈধ দখলের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ডিএনসিসি ও রাজউক সূত্রে জানা গেছে, অভিযান শেষে উচ্ছেদকৃত স্থানের পরিমাণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

1

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

2

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

3

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

4

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

5

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

6

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

7

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

8

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

9

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

10

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

11

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

12

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

13

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

16

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

17

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

18

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20