NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামিন ইয়ামাল পেলেন সুখবর

দুঃসময়ের মাঝেও একটি সুখবরের পেলেন লামিন ইয়ামাল। মাস জুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।

স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মাসের সেরা হলেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরেও এই স্বীকৃতি পান তিনি। ২০১৩ সালে মাসসেরা ফুটবলারের পুরস্কার চালুর পর থেকে এই প্রথম এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পেলেন কোনো ফুটবলার। 

সেল্টা ভিগোর বিপক্ষে গত সপ্তাহে গোল করার পরপর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। যে কারণে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা।

চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিন জয়ের প্রতিটিতে অবদান রাখেন ইয়ামাল। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠের খেলায় তিনি ছিলেন স্বপ্রতিভ। 

পরে এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্টার ভিগোর বিপক্ষে তিনি করেন ম্যাচের একমাত্র গোলটি। সব মিলিয়ে এবারের লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লিগে তার চেয়ে বেশি আর কারও অ্যাসিস্ট নেই ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

1

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

2

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

3

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

4

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

5

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

6

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

7

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

8

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

9

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

10

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

11

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

12

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

13

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

14

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

15

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

16

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

17

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

18

সিঙ্গাপুর মাত্র ৬০ লাখ জনসংখ্যা,তাহলে কেন তাদের কাছে এফ-৩৫ য

19

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

20