NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

বিভিন্ন কারণে হারিয়ে যেতে পারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। রোদ, ধুলাবালির পাশাপাশি খাদ্যাভ্যাস কিংবা সঠিক যত্নের অভাবেও অনেক সময় রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে ত্বক। হারিয়ে যায় উজ্জ্বলতা। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা কিছু ফেসপ্যাক দিতে পারে ঘরোয়া সমাধান। এগুলো নিয়মিত ব্যবহার করলে কালচেভাব মুছে ত্বক হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল! আসুন দেখে নিন তেমনই কিছু প্যাক।


মধু ও লেবুর ফেসপ্যাক

এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করে ও দাগ হালকা করতে সাহায্য করে।

বেসন ও হলুদের ফেসপ্যাক

দুই চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ও প্রয়োজনমতো দুধ বা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ কমে।

শসা ও অ্যালোভেরা ফেসপ্যাক

শসার রস ও অ্যালোভেরা জেল সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক ঠান্ডা রাখে এবং শুষ্কতা দূর করে। শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক ত্বকের পোড়া দাগ কমিয়ে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।

কলা ও দইয়ের ফেসপ্যাক

পাকা কলা চটকে এক চা চামচ দই মিশিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক হয় নরম ও মসৃণ। ত্বক উজ্জ্বলতা বাড়াতে কলা ও দইয়ের ফেসপ্যাক কার্যকর ভূমিকা রাখে।

চালের গুঁড়া ও গোলাপজল

চালের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে হালকা স্ক্রাবের মতো ব্যবহার করুন। এতে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

1

লাফিয়ে সংসদে কক্ষে ঢুকলেন নবনির্বাচিত এমপি মিলন

2

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

3

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন উন্মুক্ত করে দেয়া হয

4

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

5

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

6

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

7

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

8

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

9

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

10

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

11

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

12

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

15

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

16

নাজমুলকে পরিচালক পদ বাদ দিতে না পারার কারন গুলো

17

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

18

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

19

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

20