NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবছর লাখো শিশুর প্রাণ কেড়ে নেয় ম্যালেরিয়া। অথচ এতদিন ছোট্ট শিশুদের জন্য ম্যালেরিয়ার আলাদা কোনো ওষুধ ছিল না। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। নবজাতক ও শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার জন্য প্রথমবারের মতো একটি ঔষধকে প্রাথমিকভাবে অনুমোদন (প্রিকোয়ালিফিকেশন) দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


৫ কেজির কম ওজনের শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ
নতুন এই ওষুধটি আর্টিমেথার ও লুমেফ্যান্ট্রিনের সংমিশ্রণে তৈরি। ৫ কেজির কম ওজনের শিশুদের জন্য এটিই প্রথম নিরাপদ ম্যালেরিয়ারোধী ওষুধ। এর আগে এই বয়সী শিশুদের থেকে  বড় শিশুদের জন্য তৈরি ওষুধ দেওয়া হতো তাঁদের, যাতে ডোজ ভুল হওয়া এবং বিষক্রিয়ার ঝুঁকি ছিল।

ম্যালেরিয়ায় প্রতিবছর ১০ হাজার মায়ের মৃত্যু, ২ লাখ মৃত শিশু জন্মের শঙ্কা
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুরা ম্যালেরিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এবং মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই এই বয়সী শিশু। গর্ভাবস্থায় ম্যালেরিয়ার কারণে প্রতিবছর প্রায় ১০ হাজার মায়ের মৃত্যু, ২ লাখ মৃত শিশু জন্ম এবং প্রায় ৫ লাখ ৫০ হাজার শিশু কম ওজন নিয়ে জন্মায়। ২০২৪ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ২০ লাখ ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫ লাখের বেশি।

সাব-সাহারান আফ্রিকায় ১০টির মধ্যে ৯টি ম্যালেরিয়া মৃত্যু
বিশ্বের ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর ১০টির মধ্যে ৯টিই সাব-সাহারান আফ্রিকায় ঘটে। এই মহাদেশের ম্যালেরিয়াপ্রবণ এলাকায় প্রতিবছর জন্ম নেওয়া ৩ কোটি শিশুর জন্য এই ওষুধ একটি বড় সুযোগ। ডব্লিউএইচওর অনুমোদনের ফলে দেশগুলো পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ওষুধটি ব্যবহারের অনুমতি দিতে পারবে। একই সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলো সরকারের অনুমোদন সাপেক্ষে ম্যালেরিয়াপ্রবণ এলাকায় ওষুধটি সংগ্রহ ও বিতরণ করতে পারবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ম্যালেরিয়া বাবা-মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিয়েছে এবং মানুষের জীবন থেকে স্বাস্থ্য, সম্পদ ও আশা ছিনিয়ে নিয়েছে। কিন্তু এখন গল্পটা বদলাচ্ছে। এপ্রিলের শুরুতে ডব্লিউএইচও ম্যালেরিয়া শনাক্তের তিনটি নতুন র‍্যাপিড টেস্টও অনুমোদন দিয়েছে। হর্ন অব আফ্রিকার দেশগুলোতে ৮০ শতাংশ পর্যন্ত ম্যালেরিয়া মিস হয়ে যাচ্ছিল ভুল ফলাফলের কারণে, যা চিকিৎসা দেরিতে দেওয়া এবং মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল। ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রচেষ্টায় প্রায় ১ কোটি ৪০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

1

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

2

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

3

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

4

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

5

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

6

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

7

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

8

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

9

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

10

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

11

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

12

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

13

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

14

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

15

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

16

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

17

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

18

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল জারি

19

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

20