NNTV
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে সূচকের বড় পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩০ ও ২০২১ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৫৬৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ২৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

1

তাহসিফ হত্যা মামলা:জামিন না চেয়ে দীপের আইনজীবীরা চাইলেন ‘সতর

2

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

3

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

4

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

5

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

6

শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

7

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

8

ঢাকা মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

9

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

10

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

11

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

12

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

13

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

14

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

15

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

16

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

17

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

18

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইউক্রেনকে ইরানের হুঁশিয়া

19

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

20