প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়ী বহরে থাকা বিটিভির রিপোটার মিরাজ উদ্দিনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এসময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককে ও পিঠিয়ে আহত করে।
এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওচখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসুদ এর সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো: ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে হাতিয় উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছেণ। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যাস্ত সময় পার করছেণ। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া প্রতিনিধি
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV