NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ ক্রিকেটারকে একসঙ্গে নাগরিকত্ব দিল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে । নতুন এই ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেই আজ নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে মধ্যপ্রাচ্যের দলটি।

আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলে অনেক দিন ধরেই পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া ক্রিকেটাররা খেলে আসছেন। তবে সেটি ছিল বসবাসের শর্তপূরণের মাধ্যমে। 

আইসিসির নিয়মানুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে দেশটির হয়ে খেলা যায়। তবে নতুন পাঁচ ক্রিকেটার বসবাসের শর্তপূরণে নয়, সরাসরিই নাগরিক হিসেবে ও পাসপোর্টধারী হিসেবে আমিরাতের হয়ে খেলতে পারবেন।

ইএসপিএনক্রিকইনফোর খবর বলছে, ক্রিকেটারদের ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ইউএইর নাগরিকত্ব দেওয়া হলো এই প্রথম।

যে পাঁচ ক্রিকেটার আমিরাতের নাগরিকত্ব পেয়েছেন, তারা হচ্ছেন খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। এদের মধ্যে খুজাইমার জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ডানহাতি ফাস্ট বোলার। বাকি চারজনই ভারতীয়।

২৯ বছর বয়সী অজয় বাঁ হাতি পেসার, টি-টেনে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতীয় ক্রিকেটেরই পরিচিত মুখ। লক্ষ্ণৌর ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান আইপিএলে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন। খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও।

হারপ্রীত ভাটিয়ারও আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ছত্তিশগড়ের এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মূলত বাঁ হাতি ব্যাটসম্যান। আর আদিব উসমানি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন।

আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া নিয়ে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন, যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।’

আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুজাইমা বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’

পাঁচ ক্রিকেটারই নেপাল সফররত আরব আমিরাতের ১৭ জনের দলে আছেন। আজ বিকেলে নেপালের কীর্তিপুরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে আরব আমিরাত। দুই ম্যাচের সিরিজ শেষে নেপালেই ওয়ার্ল্ড কাপ লিগ টু খেলার কথা আছে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

1

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

2

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

3

হাদি হত্যা মামলা : সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ

4

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

5

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

6

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

7

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

8

আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি আগামী ৩১ আগস্ট

9

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণ

10

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

11

আজ পিএসএলের ১১তম আসর শুরু

12

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

13

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

14

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

15

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

16

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

17

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

18

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

19

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

20