NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিসিবির চেয়ারম্যান পেলেন আইপিএল ফাইনালের আমন্ত্রণ

ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির জেরে দীর্ঘদিন ধরেই  কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। সর্বশেষ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে উভয় দেশ নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়েছেন।

তবে আইসিসির পরবর্তী বোর্ড সভা এবং আইপিএলের ফাইনালে অংশ নেওয়ার জন্য পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আইসিসির সভার এবং ফাইনাল চলতি মাসের শেষ দিকে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে শীর্ষ সংস্থাটির প্রধান নির্বাহী কমিটি(সিইসি) এবং বোর্ড সভাসহ একাধিক বৈঠক করতে চলেছে।২১শে মে  সিইসি-র সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, অন্যদিকে সশরীরে বোর্ড সভা ৩০ ও ৩১শে মে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে ৩১ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত নাকভির সশরীরে সভায় উপস্থিত থাকার কথা, কিন্তু দুই দেশের সরকার এবং তাদের ক্রিকেট বোর্ডগুলোর মধ্যেকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি করেছে।

এদিকে একটি সূত্র দাবি করেছে, পিসিবি চেয়ারম্যানকে এই মাসের শেষের দিকে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য বোর্ড সভা এবং এই অর্থবহুল লিগের ফাইনাল উভয়টিতেই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, পিসিবি প্রধান আমন্ত্রণটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠিয়েছেন, যিনি সভা এবং আইপিএলে ফাইনালে যোগ দেওয়ার জন্য সীমান্ত পার হবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক বৈঠকের অংশ হিসেবে আসন্ন সভাগুলো মূলত কাতারের দোহায় মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে পরবর্তীতে তা স্থগিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

1

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

2

কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র

3

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

4

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

5

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

6

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

7

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব

8

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

9

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

10

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

11

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

12

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

13

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

14

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

15

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

16

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

17

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২৪তম ড্র

19

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

20