NNTV
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা উইলিয়াম সালিবা

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময়ে বড় ধাক্কা খেতে পারে ফ্রান্স। দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা পিঠের চোটে ভুগছেন এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসন্ন বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে পিঠে চোট পান ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। সোমবার তার চোটের বিস্তারিত স্ক্যান করা হবে। তবে ফরাসি শিবিরে আশঙ্কা, চোটটি গুরুতর হলে দীর্ঘ সময় বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন হতে পারে, যা তাকে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে।

যদি এমনটা হয়, তবে তা হবে সালিবার জন্য ব্যক্তিগতভাবে এক বড় হতাশা। কারণ এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে ফ্রান্স। একই সঙ্গে এটি হবে কোচ দিদিয়ের দেশম ও ‘লে ব্লু’দের জন্যও বড় ধাক্কা। আধুনিক ফুটবলের অন্যতম সেরা সেন্টার-ব্যাককে হারালে দলের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চলতি মৌসুমে সালিবা ছিলেন আর্সেনালের সাফল্যের অন্যতম স্থপতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচের মধ্যে ৫০টিতে মাঠে নেমেছেন তিনি। তার দৃঢ় পারফরম্যান্সের ওপর ভর করেই আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছেছিল।

তবে বুদাপেস্টে অনুষ্ঠিত সেই ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় গানারদের। এখন নতুন করে ফ্রান্সও হয়তো বিশ্বকাপের মঞ্চে সালিবাকে ছাড়াই নিজেদের পরিকল্পনা সাজাতে বাধ্য হতে পারে।

সালিবার সম্ভাব্য অনুপস্থিতির কথা মাথায় রেখেই ফ্রান্স দলে রয়েছেন লুকা দিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, ম্যাকসেন্স লাখরোয়া এবং দাইয়ো উপামেকানোর মতো ডিফেন্ডাররা। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার দল থেকে বাদ পড়া ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে।

এবারের বিশ্বকাপে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি গুরুত্বপূর্ণ চোট পুরো সমীকরণ বদলে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

1

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

2

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

3

রোহিত শীর্ষস্থান ধরে রাখলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের

4

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

5

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

8

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

9

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

12

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

13

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

14

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার কার্যক্রম শুরু

15

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

16

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

17

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

18

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

19

সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

20