NNTV
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধারাভাষ্য ছেড়ে আবারও মাঠে ফিরছেন ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস আইপিএলের চলতি আসরে ধারাভাষ্য হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তবে আসরের প্রথম পর্বের মধ্যেই ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য পর্ব শেষ করার কথা জানিয়েছেন।

এর আগে ফাফ ডু প্লেসিস চলতি আসরের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফাফ ডু প্লেসিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে  ডু প্লেসিস জানিয়েছেন, আইপিএলে তার ধারাভাষ্য পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিনি আইপিএলকে ধন্যবাদ জানিয়েছে ধারাভাষ্য দেওয়ার সময় অনেক কিছু শিখেছেন এবং জানিয়েছেন ক্রিকেট খেলাই তার পরবর্তী লক্ষ্য।

পোস্টে তিনি লেখেন, মাঠে ফিরতে এখন পুনর্বাসনের দিকে মনোযোগ দেবেন এবং খেলোয়াড় হিসেবে নিজেকে  প্রস্তুত করবেন। তবে পোস্টে তিনি আইপিএল থেকে অবসর নেওয়ার পর কোন টুর্নামেন্টে অংশ নেবেন তা নির্দিষ্ট করে বলেননি।

উল্লেখ্য, ফাফ ডু প্লেসিস চেন্নাই সুপার কিংসের হয়ে দুইবারের আইপিএল বিজয়ী। তিনি ২০১৮ এবং ২০২১ সালের আসরে দলটির শিরোপাজয়ী দলের অংশ ছিলেন। সামগ্রিকভাবে ডু প্লেসিস ১৫৪টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ৩৫.১০ গড়ে ও ১৩৫.৭৯ স্ট্রাইক রেটে ৪৭৭৩ রান করেছেন।

তিনি চেন্নাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিশেষভাবে সফল ছিলেন। এসময় ৮৬ ইনিংসে ৩৫.৩৪ গড়ে ও ১৩১.৪৫ স্ট্রাইক রেটে ২৭২১ রান সংগ্রহ করেন। ডু প্লেসিস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরসিবি-র অধিনায়ক ছিলেন এবং ৪২টি আইপিএল ম্যাচের মধ্যে ২১টিতে দলকে জয় এনে দেন।

যেহেতু তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার দৌড়ে নেই, তাই ডু প্লেসিস হয়তো ঘরোয়া ক্রিকেট অথবা ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য রাখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

3

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

4

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

5

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

6

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

7

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

8

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

9

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

10

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

11

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

12

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

13

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

14

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

15

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

18

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

19

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

20