NNTV
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

দুই বছর আগে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেটে ৩১ রানে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত।  দুই বছর পর দুই প্রতিবেশীর ‘এ’ দল পুনরায় মুখোমুখি হচ্ছে নারী রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে। দুই বছর আগে লতা মণ্ডলের নেতৃত্বে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ কি ফাইনালে হারের প্রতিশোধ নিতে পারবে? পারবে কি চ্যাম্পিয়ন হতে?

ফাহিমার নেতৃত্বে বাংলাদেশ গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে। গ্রুপ পর্বে ফাহিমা বাহিনী ৪ রানে শ্রীলঙ্কাকে, ৩ উইকেটে থাইল্যান্ডকে এবং ৯০ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১১০ রান করেও জিতেছে ৫৪ রানের বড় ব্যবধানে। ওই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন নারী দলের অধিনায়ক ফাহিমা খাতুন। লেগ স্পিন অলরাউন্ডার ফাহিমা প্রথম ব্যাটিংয়ে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর বল হাতে ৩ ওভারে মিতব্যয়ী বোলিং করে ৬ রানের খরচে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন। প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে। জবাবে সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমার ঘূর্ণিতে পাকিস্তান ‘এ’ ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়। মেঘলা ৩ উইকেট নেন। ভারত ‘এ’ দল ফাইনালে উঠেছে অধিনায়ক রাধা যাদবের অলরাউন্ডিং পারফরম্যান্সে। রাধার অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারায়। প্রথম ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ১১৮ রান করে। ১১৯ রানের টার্গেটে ভারত ৩৯ বল হাতে রেখে জয় তুলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ভারত। রাধা প্রথমে বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আসরে বাংলাদেশ টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। এবারের আসরে এখন পর্যন্ত টানা চার ম্যাচ জিতে অপরাজিত রয়েছে ফাহিমা বাহিনী। ভারত গ্রুপ পর্বে হেরেছিল ৭ উইকেটে সংযুক্ত আরব আমিরাতের কাছে।

আগামী জুনে ইংল্যান্ডে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। বাছাইপর্ব টপকে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি এবং চূড়ান্ত স্কোয়াড বাছাই করতেই জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে দল গঠন করে বিসিবি। অথচ অপরাপর দলগুলো তাদের স্কোয়াড গঠন করেছে জাতীয় দলের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

1

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

2

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

3

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

4

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

5

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

6

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

7

‘নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আনসার-ভিডিপি’

8

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

9

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

10

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

11

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

12

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

13

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

14

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

15

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

16

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

19

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

20