NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ, ফিফার দারস্থ আলজেরিয়া

আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারির বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া। ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি । সেখানে তারা বিশেষভাবে প্রথমার্ধের একটি ঘটনার কথা উল্লেখ করেছে, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক ঈসা মান্দির পায়ের পেশিতে বুট দিয়ে আঘাত করেছিলেন।

মেসি যখন পেছন থেকে বুট উঁচিয়ে মান্দির পায়ে সরাসরি আঘাত করেন, তখন আলজেরিয়ার সমর্থকেরা তাকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য চিৎকার করছিলেন। কিন্তু এই ফরোয়ার্ডকে কোনো কার্ড দেখানো হয়নি। পরে তিনি আরও দুই গোল করে হ্যাটট্রিক করে রেকর্ডে নাম লেখান।

কানসাস সিটিতে অনুষ্ঠিত 'জে' গ্রুপের এই ম্যাচের দ্বিতীয় ভাগে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে ইব্রাহিম মাজার মুখে আঘাত করেছিলেন। কিন্তু পোল্যান্ডের রেফারি সাইমন মারচিনিয়াক সেটি দেখেও না দেখার ভান করেছেন।

‘দ্য অ্যাথলেটিক’-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই আনুষ্ঠানিক অভিযোগে ৩০তম মিনিটের একটি বিপজ্জনক ট্যাকলের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে প্রতিপক্ষের অধিনায়ক উত্তোলিত স্টাড দিয়ে আইসা মান্দিকে আঘাত করেন। এছাড়াও ম্যাক অ্যালিস্টার কোনো শাস্তি ছাড়াই ইব্রাহিম মাজাকে কনুই দিয়ে আঘাত করেছিলেন।

যদিও ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো চলমান তদন্তের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে মাঠের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থার অভাব নিয়ে টেকনিক্যাল স্টাফরা গভীর হতাশা প্রকাশ করেছেন। আলজেরিয়ার প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছেন, কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা অর্থহীন, কিন্তু আমিসহ সবাই এটা দেখেছে।

দ্য অ্যাথলেটিক এর প্রতিবেদন অনুসারে, এই শাস্তিহীন শারীরিক সংঘর্ষের সময় ফুটবলার সুরক্ষার অভাবে ফেডারেশন গভীরভাবে ক্ষুব্ধ। এই শৃঙ্খলাজনিত ঘটনা সত্ত্বেও, মেসির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ঐতিহাসিক তিন পয়েন্ট নিশ্চিত করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

2

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

3

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

4

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

5

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

6

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

7

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

8

রাজধানীতে এক মাসে মশা বেড়েছে ৪০%

9

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

10

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

11

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

12

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

13

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

14

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

15

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

16

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

17

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

18

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

19

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

20