NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি,জেনে নিন দেখার নিয়মকানুন

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬) সকালে বাংলাদেশে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি (FIFA World Cup Trophy)। ট্রফিটি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন হাজারো ভক্ত। তবে নিরাপত্তার স্বার্থে এবং ফিফার প্রোটোকল বজায় রাখতে দর্শকদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি তিন দফা—২০০২, ২০১৩ ও ২০২২ সালে। বিশ্বকাপের আগে নিয়মিত বিশ্বভ্রমণের এই আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। সেই সময় থেকে প্রতিটি বিশ্বকাপের আগে ফিফা নির্ধারিত বিভিন্ন দেশে ট্রফি নিয়ে যায় ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে।

চলতি ২০২৬ বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়েছে ৩ জানুয়ারি। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর একাধিক দেশ ঘুরে ভারত হয়ে আজ বাংলাদেশে পৌঁছাচ্ছে ট্রফিটি। পুরো সফর চলবে ১৫০ দিন। এই দীর্ঘ যাত্রার শেষ হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের মূল উদ্দেশ্য হলো—বিশ্বকাপের আসল ট্রফিটিকে সরাসরি ফুটবলভক্তদের সামনে তুলে ধরা। ফিফা ও বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার যৌথ আয়োজনে এই ট্যুর শুরু হয়। গত দুই দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত ট্রফি ট্যুরে অংশ নিয়ে প্রায় ৪০ লাখ দর্শক কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেয়েছেন।


অনেকের প্রশ্ন থাকে—ট্যুরে প্রদর্শিত ট্রফিটি কি আসল? ফিফা জানায়, হ্যাঁ, বিশ্বভ্রমণে যে ট্রফিটি প্রদর্শিত হয় সেটিই আসল বিশ্বকাপ ট্রফি। নিখাদ সোনায় তৈরি এই ট্রফির ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম। তবে ট্রফিটি সব সময় ফিফার কঠোর তত্ত্বাবধানে রাখা হয়। বিশ্বকাপজয়ী দলকে উদ্‌যাপনের সময় ট্রফিটি দেওয়া হলেও পরে স্থায়ীভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা।

বিশেষ ব্যবস্থাপনায় ট্রফিটি বিশ্বভ্রমণে বের হয়েছে। ফিফার মনোনীত সাবেক বিশ্বকাপজয়ী ফুটবল তারকারা ট্রফির সঙ্গী হন বিভিন্ন দেশে। ২০২২ সালে বাংলাদেশ সফরের সময় ট্রফির সঙ্গে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু। এবার ২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুরের শুরুতে সৌদি আরবে উপস্থিত ছিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো। বাংলাদেশ সফরে ট্রফির সঙ্গে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই এই ট্রফি ছোঁয়ার অনুমতি পান।

এবারের ট্রফি ট্যুরে বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ৭৫টি স্থানে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে শুধু ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলেই ট্রফিটি প্রদর্শিত হবে। ভারত থেকে বাংলাদেশে আসার পর ট্রফিটি যাবে দক্ষিণ কোরিয়ায়। এরপর জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আইভরিকোস্ট, মরক্কো, পর্তুগাল, স্পেন, আলজেরিয়া, ফ্রান্সসহ ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে সফর শেষ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়।

সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ রাখা হলেও সেটি সীমিত পরিসরে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। আজ সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর বেলা দেড়টার পর ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফিটি, যা সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকবে।

ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে দর্শকদের জন্য কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। বৈধ টিকিটের কপি দেখানো বাধ্যতামূলক। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত মাপের বাইরে ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর কিংবা ধারালো ও নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা ভেন্যুতে নেওয়ার অনুমতিও নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

1

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

2

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

3

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

4

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

5

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

6

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

7

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

8

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

9

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

10

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

11

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

12

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

13

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

14

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

15

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

16

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

17

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

18

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

19

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

20