NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

টানা ছয় ম্যাচে হারের পর দুটি জয় পেয়েই প্লে-অফের স্বপ্ন দেখা শুরু করেছিল নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে অভিজ্ঞতা ভালো হলো না নোয়াখালী এক্সপ্রেসের। লিগ পর্বে নিজেদের এক ম্যাচ বাকী থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দলটি। নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরেছে নোয়াখালী। এতেই প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় নোয়াখালীর।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ২টি জয়ের দেখা পেয়েছে নোয়াখালী। ৭টি হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে নোয়াখালী। অন্যদিকে ৮ ম্যাচ খেলা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পেসার শরীফুল ইসলামের বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

এ দিন নোয়াখালীর হয়ে বড় রানের দেখা পাননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। এছাড়া ২৩ রান করেছেন জাকের আলী অনিক। ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার।

এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।

১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বন্দর নগরীর দলটি। এরপর মেহেদী হাসান ও হাসান নেওয়াজ মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান হাসান। এরপর আসিফ আলিকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মেহেদী। আর কোনো বিপদ না ঘটিয়ে ১৮ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম মেহেদী ৩৬ বলে ৪৯ ও আসিফ ৩০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী বছর

1

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

2

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বি

3

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

4

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

5

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

6

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

7

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

8

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

9

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

10

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

11

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

12

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

13

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

14

মুন্সীগঞ্জে বন্ধুত্বের ফাঁদে ডেকে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

15

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

16

শিশু রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি করেছেন লিটন দাস

17

ছয় জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

18

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

19

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন

20