NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণায় সম্ভাব্য বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েছে আইসিসি। ধারণা করা হচ্ছে, পাকিস্তান খেলতে না নামলে ভারতীয় সম্প্রচারকারী ও স্পনসররা কয়েক বিলিয়ন ডলারের লোকসানে পড়তে পারে। তাই এই ক্ষতি ঠেকাতে পাকিস্তানকে ম্যাচ খেলতে রাজি করানোই এখন আইসিসির সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার দায়িত্ব আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আইসিসির ভেতরে একজন তুলনামূলক নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত।

ফার্স্টপোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠেয় ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানোই তার মূল লক্ষ্য।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, আইসিসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশকে সমর্থন জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।


সরকারি সূত্রের বরাতে বলা হয়, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির পক্ষপাতদুষ্ট ভূমিকা পাকিস্তানের এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। সূত্রগুলোর দাবি, ভারতের বিপক্ষে মাঠে না নামা ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি ‘প্রতিবাদের রূপ’।

একই সূত্র আরও অভিযোগ করেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্প্রসারিত রূপে পরিণত হয়েছে।

পাকিস্তানের অভিযোগ অনুযায়ী, এতে আইসিসির ন্যায্যতা ও সমতার নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে।

পাকিস্তানের ম্যাচ বয়কট ঘোষণার পর আইসিসি এক বিবৃতিতে আশা প্রকাশ করে, পিসিবি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য কোনো সমাধানের দিকে এগোবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অধিকার স্বীকার করা হচ্ছে, তবে এই বয়কট ক্রিকেটের স্বার্থ এবং বৈশ্বিক সমর্থকদের জন্য ক্ষতিকর। আইসিসির মতে, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ক্রিকেট কিংবা পাকিস্তানসহ কোটি কোটি সমর্থকের কল্যাণের পক্ষে নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ—

ভারত

নামিবিয়া

নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র

গ্রুপপর্বে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

পাকিস্তানের ম্যাচ সূচি:

৭ ফেব্রুয়ারি: নেদারল্যান্ডস

১০ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্র

১৫ ফেব্রুয়ারি: ভারত (অনিশ্চিত)

১৮ ফেব্রুয়ারি: নামিবিয়া

ভারত–পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়। বাণিজ্যিক বিশ্লেষণ অনুযায়ী— একটি ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট মূল্য প্রায় ৫০ কোটি ডলার, এতে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি অন্তর্ভুক্ত।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের দাম ২৫–৪০ লাখ রুপি, শুধু এই ম্যাচ থেকেই বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় ৩০০ কোটি রুপি। এই পরিস্থিতিতে, বিসিসিআইয়ের তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২০০ কোটি রুপি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারস্বত্বধারী ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

1

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

2

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

3

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

4

মাদারীপুরে বৈদ্যুতিক টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চে

5

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6

উন্মুক্ত করে দেয়া হয়েছে খালেদা জিয়ার সমাধিস্থল

7

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

8

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

9

নতুন ছবির প্রস্তুতিতে ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি

10

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

11

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

12

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখন টিসিবিমুখী নিরুপায় মধ্যবিত্ত

13

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

14

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষেধাজ্ঞা

15

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

16

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

17

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

18

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

19

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

20