NNTV
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা ১২২টি মামলার পলাতক আসামি নিশাদ দিলরুবা জাহানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল তাকে ঢাকার মধ্য বাড্ডা থেকে  তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। র‌্যাব-১০ জানায়, তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। 

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানতে পেরে অনেকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক তার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি মধুমতি এনজিওর অন্যতম পরিচালক ছিলেন। 

উল্লেখ্য, মধুমতি নামক এনজিওটি এমআরএ-র কোনো অনুমতি না নিয়েই শুধুমাত্র সমবায় অধিদফতরের অনুমোদন নিয়ে ঋণব্যবসা শুরু করে এবং উচ্চ সুদের প্রলোভনে হাজার হাজার গ্রাহককে প্রতারিত করে প্রায় ১৩৫ কোটি টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মধুমতি এনজিওর মূল মালিক দাবিদার মাসুদ রানা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। ওই ঘটনায় প্রতারণার শিকার শত শত গ্রাহক আদালতে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

থালাপতি বিজয়ের ‘‘জন নায়গান’’ সিনেমা নিয়ে কেন এতো বির্তক?

3

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

4

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

5

খালেদা জিয়া যাচ্ছে লন্ডনযাত্রায়

6

আবারও বাড়ল স্বর্ণের দাম

7

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

8

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

9

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

10

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

11

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

12

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

13

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

14

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

15

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

16

শুরু কবে হবে বইমেলা??

17

চলতি মাসে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

18

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

19

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

20