NNTV
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী রেজাউলকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর সড়কের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ঝুমুর আক্তারের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম জাফর হাওলাদার।

স্বজনরা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ঝুমুর হোটেলকর্মী রেজাউলকে বিয়ে করেন। তাদের সংসার দুই থেকে তিন বছর স্থায়ী হয়। পরে দাম্পত্য কলহের কারণে প্রায় এক বছর আগে রেজাউলকে তালাক দিয়ে ঝুমুর বরিশালে চলে যান। সেখানে কিছুদিন পর তিনি এক প্রবাসীকে বিয়ে করেন।

ঝুমুরের দূর সম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, কয়েক দিন আগে ঝুমুর বরিশাল থেকে ঢাকায় তার বর্তমান স্বামীর মিরপুরের বাসায় আসেন। তার স্বামী তখন দেশের বাইরে ছিলেন।

মঙ্গলবার সকালে ঝুমুর মধ্য বাড্ডায় মনিকার বাসায় বেড়াতে যান। বিকেলে মনিকা ও তার মা আজিফা বেগমকে নিয়ে এলাকায় ঘুরতে বের হন। এ সময় রেজাউল তাদের দেখে অনুসরণ করলেও বিষয়টি তারা বুঝতে পারেননি।

সন্ধ্যা ৭টার দিকে মনিকাদের বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় রেজাউল পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে ঝুমুরকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন রেজাউলকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

1

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

2

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

3

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

5

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

6

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

7

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

8

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

9

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

10

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

11

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

12

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

13

জাজিরায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ট্রাইব্যুনালে মামলা

14

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

15

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

16

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

17

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

18

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

19

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

20