নরসিংদীর মাধবদীতে একটি ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচা সুরুজ ভূইয়া। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূইয়া একই এলাকার সামসু ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মিলন ভূইয়ার বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। পরিস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে খবর দেন। খবর পেয়ে শাহজাহান ও তাদের চাচা সুরুজ ভূইয়া পাশের বাড়ি থেকে এগিয়ে এলে বাড়ির বাইরে অবস্থানরত ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূইয়া গুরুতর আহত হন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট তাণ্ডব চালিয়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিবেশী সোহেল মিয়া জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাইকে ফোনে খবর দিলে তিনি ও তাদের চাচা ঘটনাস্থলে আসেন। তখনই ডাকাতরা তাদের কুপিয়ে জখম করে ডাকাতি চালিয়ে যায়।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূইয়া একই এলাকার সামসু ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মিলন ভূইয়ার বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। পরিস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে খবর দেন। খবর পেয়ে শাহজাহান ও তাদের চাচা সুরুজ ভূইয়া পাশের বাড়ি থেকে এগিয়ে এলে বাড়ির বাইরে অবস্থানরত ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে শাহজাহান ভূইয়া ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ ভূইয়া গুরুতর আহত হন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট তাণ্ডব চালিয়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিবেশী সোহেল মিয়া জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাইকে ফোনে খবর দিলে তিনি ও তাদের চাচা ঘটনাস্থলে আসেন। তখনই ডাকাতরা তাদের কুপিয়ে জখম করে ডাকাতি চালিয়ে যায়।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।