বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নিলক্ষা ইউনিয়নের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন| নরসিংদীর রায়পুরায় নিলক্ষা- বি-বাড়ীয়ার নবীনগরের ধরাভাঙ্গা ফেরিঘাট স্থাপন পরির্দশন শেষে সাম্প্রতিক নিলক্ষা দুইগ্রুপের সংঘর্ষে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন|
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন,নবীনগরের ধরাভাঙ্গা এবং অপর পাশে রায়পুরার নিলক্ষা| এই দুই এলাকার মধ্যে ফেরিঘাট স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে আলোচনা চলছে|
নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং তিনি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন| ফেরিঘাট বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়া হবে|
এ সময় এমপি বকুল নিলক্ষা ইউনিয়নের চলমান সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন|
সাম্প্রতিক সংঘর্ষে ৪ জন হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিলক্ষায় অতর্কিত হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে| পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, টানা ১০ দিনের বেশি সময় তিনি নিজেও ¯^াভাবিকভাবে ঘুমাতে পারেননি| তিনি বলেন, “আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছি| যারা মারামারি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না|”
তিনি আরও বলেন, সংঘর্ষে হামলাকারী পক্ষের চারজন এবং আক্রান্ত পক্ষের একজন নিহত হয়েছেন| এই পাঁচটি পরিবারের পেছনে রয়েছে মা-বাবা,সন্তান ও ¯^জনদের অসহনীয় কষ্ট। তাই প্রতিহিংসা নয়, সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান তিনি|ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, তারা অস্ত্র হস্তান্তর করুন| অস্ত্রবাজির কোনো স্থান রায়পুরায় হবে না| যারা বিদেশে থেকে অর্থ, অস্ত্র ও লোকবল দিয়ে এসব সংঘাতকে উসকে দিচ্ছেন, তারাও এসব কর্মকাণ্ড বন্ধ করুন|”তিনি গ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ বা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়| অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি| বিএনপির এই নেতা বলেন, “আমরা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করতে চাই| নিজের এলাকার মানুষকে ক্ষতি করতে ভাড়াটে লোক এনে হামলা চালানো অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ| আমরা চাই রায়পুরাতে শান্তি প্রতিষ্টা করতে হবে| রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহাবিবুর রহমান হাবিব ও যুগ্ম আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহমেদ চৌধুরী মানিক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল আমিন ভুইয়া মাসুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার, নিলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীগন|
পরে নরসিংদী রায়পুরায় শ্রীরামপুর সানরাইজ পাবলিক স্কুলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-৫ রায়পুরা আসনের এম.পি ইঞ্জি: মো:আশরাফ উদ্দিন বকূল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।