NNTV
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জবির ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে পাঁচ দিনব্যাপী ‘ক্লিনিং সপ্তাহ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘ক্যাম্পাস ক্লিনিং সপ্তাহ’ পালন করা হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্তমান অবস্থা, সীমাবদ্ধতা, ব্যবস্থাপনা, তদারকি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আয়তনে ছোট হলেও এটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা এবং শিক্ষক সমিতির প্রস্তাবনার আলোকে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একটি ছোট ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হলে প্রথমেই মানসিকতার পরিবর্তন আনতে হবে। ক্যাম্পাসকে নিজের জায়গা মনে করে এর পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে।

সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন ক্যাম্পাসের বর্তমান পরিচ্ছন্নতা পরিস্থিতি এবং কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

এ-সময় শিক্ষক সমিতি গঠিত ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম: একটি সমন্বিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োগ’ শীর্ষক পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, দায়িত্ব বণ্টন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং নিয়মিত তদারকির বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় পরিচ্ছন্নতাকর্মীদের নির্ধারিত কর্মঘণ্টায় দায়িত্ব পালন নিশ্চিত করা, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক সেমিনার, সভা ও অন্যান্য কার্যক্রম আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

সভায় ‘আমার ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমার’—এমন মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ক্যাম্পাসের প্রতিটি স্থান ও স্থাপনার পরিচ্ছন্নতা রক্ষায় নির্দিষ্ট ব্যক্তি বা দপ্তরের দায়িত্ব নির্ধারণ এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়েও মতামত দেন উপস্থিত ব্যক্তিরা।

সভায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু নির্দিষ্ট সময়ের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চর্চায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর অংশ হিসেবে আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস ক্লিনিং সপ্তাহ’ পালন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

1

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

2

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের

3

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

4

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

5

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

6

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

7

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

8

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

9

কমতে পারে রাতের তাপমাত্রা

10

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

11

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

12

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

13

সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ফা

14

যে দোয়া আল্লাহ খুব পছন্দ করেন

15

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

18

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

19

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

20