NNTV
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ রিজার্ভ বাহিনী (এসআরবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার (৪ নভেম্বর) গাজীপুর শিল্পাঞ্চলে মোট ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গত সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

2

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

3

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

4

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

5

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

6

ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

7

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

8

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

9

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

10

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

11

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

12

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

13

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

14

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

15

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

16

টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে লামিনে ইয়ামালের ইতিহাস

17

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

18

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

19

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

20