NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের পর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।

এর আগে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে ফজলুর রহমানকে আজ সশরীরে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

ট্রাইব্যুনালের এখতিয়ার, আদালতের নিরপেক্ষতা ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য; এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন। গত ২৬ নভেম্বর এ নিয়ে প্রথম শুনানি হয়। অবশিষ্ট শুনানি শেষে ব্যাখ্যা জানতে ৩০ নভেম্বর  বিএনপির এ নেতাকে তলব করেন ট্রাইব্যুনাল।

পাশাপাশি ফজলুর রহমানকে একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটস‌হ সশরীরে উপ‌স্থিত হ‌য়ে ব‍্যাখ‍্যা দিতে বলা হয়।

গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে শেখ হাসিনার রায় প্রসঙ্গ নিয়ে নানা কথা বলেন তিনি। ৪৯ মিনিটের টকশোটি পেনড্রাইভের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়।

এদিকে গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন জমা দিয়েছেন ফজলুর রহমান। এ বিষয়ে শুনানির কথা রয়েছে। যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন ফজলুর রহমান। এ জন্য তিনি আদালতের ক্ষমা পেতে চান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

1

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত

2

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

3

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

4

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

5

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

6

নতুন নিয়ম আইপিএলের নিলামে

7

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

8

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়ে গেল

9

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

10

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

11

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

12

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

13

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

14

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

15

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

16

সংসদে হবে শেষ সমাধান

17

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

18

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

19

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

20