NNTV
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

বিএনপির মিডিয়া সেল দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে । একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো যাচ্ছে, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য আমাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পরিষ্কার করে বলা যাচ্ছে, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।

অনুরূপভাবে, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

1

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

2

সাভারে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার

3

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

4

২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: এহছানুল হক মিলন

5

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

6

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ফের গ্রেপ্তার

7

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

8

সালমান শাহ হত্যা :আগামী ৩০ আগস্ট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন

9

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

10

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

11

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

12

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

13

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

14

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

15

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

16

৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সার্ভেয়ারকে হাতেনাতে আটক

17

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

18

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

19

ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা : জামায়াত নেতা

20