NNTV
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিসা জটিলতা দূর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা–সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত এবং এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে কার্যক্রম চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান উপস্থাপন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

1

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

2

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

3

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিভে গেলো একসাথে

4

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

5

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

6

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

7

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

8

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় আঘাত হানার দাবি ইসরায়েলের

9

লামিন ইয়ামাল পেলেন সুখবর

10

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

11

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

12

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

13

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

14

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

15

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

16

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

19

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

20