NNTV
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

এলপিজি সংকট নিরসনে পাঁচটি উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। এতে এলপিজির আমদানি বাড়তে পারে। সে ক্ষেত্রে বাজারে সরবরাহ সংকট কমে আসবে।

এলপিজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি মেনে নেওয়া না হলে দেশজুড়ে বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এলপিজি আমদানি বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংককে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ভ্যাট কমানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া বিইআরসিকে পাঁচটি কোম্পানিকে অতিরিক্ত আমদানির অনুমতি দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি আজ বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠক করবে। বৈঠকের পর নতুন সিদ্ধান্তের ভিত্তিতে এলপিজি বিক্রি পুনরায় শুরু হবে বা বন্ধ রাখা হবে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, এখনই সরবরাহ বৃদ্ধি করা সম্ভব নয়, তবে আমদানি বাড়ানোর জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই বাজারে এলপিজির সরবরাহ বাড়বে।

জ্বালানি বিভাগের পাঁচটি উদ্যোগ; ১. ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি প্রেরণ। ২. আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট হ্রাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ। ৩. পাঁচটি কোম্পানিকে অতিরিক্ত এলপিজি আমদানি করতে বিইআরসিকে অনাপত্তি দেওয়ার জন্য চিঠি। ৪. জেলা ও উপজেলা প্রশাসনকে কৃত্রিম সংকট প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ। ৫. চট্টগ্রাম ও মোংলা বন্দর সংলগ্ন স্টোরেজ পরিদর্শনের মাধ্যমে এলপিজি সরবরাহ চেইনের প্রকৃত অবস্থা জানার জন্য কর্মকর্তাদের অফিস আদেশ প্রদান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

1

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

2

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

3

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

4

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

5

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

6

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

7

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

8

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

9

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

10

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

11

প্রায় ৮ লাখ কর্মকর্তা থাকবেন নির্বাচনী দায়িত্বে

12

সুন্দরবনে ২৫ জেলে গ্রেপ্তার, ৪০০ কেজি পারশে পোনা উদ্ধার

13

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

14

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

15

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

16

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

17

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

18

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

19

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

20