NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

সকালের নাশতা সারাদিনের শক্তি ও পুষ্টির ভিত্তি তৈরি করে। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে সঠিক খাবার খেলে শরীর পায় প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও শক্তি। পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে প্রোটিন, ফাইবার ও ভালো ফ্যাট থাকলে শরীর বাড়তি পুষ্টি পায়।

ডিম

ডিম সুপার ফুডের কাজ করে। সকালের নাশতায় ডিম খেলে উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, যা পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

ওটস বা লাল চালের রুটি

ওটস ফাইবারসমৃদ্ধ, যা হজম ভালো রাখে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। লাল চালের রুটি বা আটা রুটিও ধীরে শক্তি জোগায়।

দই

দইয়ে থাকা প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মৌসুমি ফল

পেঁপে, কলা, আপেল বা কমলা সকালে খেলে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বক ও শরীর সতেজ রাখে।

বাদাম ও বীজ

কাঠবাদাম, আখরোট বা চিয়া বীজে আছে ভালো ফ্যাট ও খনিজ, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এ ছাড়া বাদাম ও বীজ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

দুধ বা গ্রিন টি

দুধ ক্যালসিয়ামের ভালো উৎস, আর গ্রিন টি শরীর ডিটক্স করতে সাহায্য করে। তাই শরীরে বাড়তি পুষ্টির জন্য দুধ, গ্রিন টি খাওয়া ভালো।

তবে সকালে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বা খালি পেটে চা-কফি এড়িয়ে চলাই ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

1

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

2

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

3

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

4

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

5

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

6

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

7

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

8

রোজার পদবি থেকে উধাও ‘খান’

9

নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জ

10

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

11

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

12

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

13

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

14

এবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

15

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

16

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

17

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

18

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

19

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

20