NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাধারণ হেডফোন বুঝবে ৭০ ভাষায় কথা

গুগল ট্রান্সলেটে বড় ও গুরুত্বপূর্ণ একটি আপডেট এনেছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে সাধারণ হেডফোনই হয়ে উঠবে রিয়েল টাইম অনুবাদের কার্যকর মাধ্যম। ব্যবহারকারীরা এখন সরাসরি হেডফোনের মাধ্যমে লাইভ অডিও অনুবাদ শুনতে পারবেন।

গত বৃহস্পতিবার বেটা সংস্করণে চালু হওয়া এই ফিচারটি ব্যবহার করতে প্রয়োজন হবে একটি উপযোগী অ্যান্ড্রয়েড ফোন এবং গুগল ট্রান্সলেট অ্যাপ। এই সুবিধার মাধ্যমে ৭০টিরও বেশি ভাষায় নির্বিঘ্নে অডিও অনুবাদ পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা টুল জেমিনি ব্যবহার করে অনুবাদের মান আরও উন্নত করা হয়েছে। বিশেষ করে বাগধারা, প্রবাদ প্রবচন, স্থানীয় অভিব্যক্তি ও স্ল্যাংয়ের মতো সূক্ষ্ম অর্থবোধক বাক্যাংশ অনুবাদে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে গুগল জানায়, টেক্সট অনুবাদের জন্য গুগল ট্রান্সলেটে জেমিনির শক্তিশালী সক্ষমতা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি হেডফোনের মাধ্যমে লাইভ স্পিচ টু স্পিচ অনুবাদের একটি বেটা অভিজ্ঞতা চালু করা হয়েছে এবং ভাষা শেখার অনুশীলনের জন্য অ্যাপে নতুন সুবিধা যুক্ত হচ্ছে।

এর আগে এই লাইভ অনুবাদ সুবিধা কেবল পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। নতুন বেটা সংস্করণে যেকোনো সাধারণ হেডফোনকেই একমুখী রিয়েল টাইম অনুবাদ ডিভাইসে রূপান্তর করা সম্ভব হবে।

গুগলের মতে, দৈনন্দিন যোগাযোগের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এই ফিচার কার্যকর ভূমিকা রাখবে। কথোপকথনের সময় ভাষাগত দূরত্ব কমানো, ভ্রমণের সময় পাবলিক ঘোষণাগুলো বোঝা কিংবা বিদেশি ভাষার টেলিভিশন অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট অনুসরণ করা আরও সহজ হবে।

গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রোজ ইয়াও বলেন, ভিন্ন ভাষায় কথা বলা, বিদেশে অবস্থানকালে ভাষণ বা বক্তৃতা শোনা কিংবা অন্য ভাষার টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখার সময় এখন শুধু হেডফোন লাগিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে লাইভ ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই পছন্দের ভাষায় রিয়েল টাইম অনুবাদ শোনা যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে এই বেটা সংস্করণ চালু করা হচ্ছে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস এবং আরও বেশি দেশে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ এবং ধারাবাহিকতা বজায় রাখতে স্ট্রিক ট্র্যাকিং ও উন্নত ফিডব্যাক ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

1

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

2

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

3

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

4

বাংলাদেশে কি সবসময় তেলে ভাজা দিয়ে ইফতার করা হয়?

5

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

6

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

7

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

8

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

9

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

10

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

11

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

12

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

13

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্কে স্থানীয়রা

14

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

17

তুর্কির প্রেসিডেন্ট করছে ইরানকে সতর্ক

18

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

19

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

20