NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

ভিসা কড়াকড়ি আরোপের পর চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আট হাজারের বেশি শিক্ষার্থী ভিসা রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বেআইনি কর্মকাণ্ড, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, সন্ত্রাসবাদের সমর্থন এবং নিরাপত্তা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান, আমেরিকান কমিউনিটিকে সুরক্ষিত রাখা এবং জননিরাপত্তার মান বজায় রাখার অংশ হিসেবেই প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, জানুয়ারি থেকে সব ক্যাটাগরি মিলিয়ে আমরা ৮৫ হাজার ভিসা বাতিল করেছি। এর মধ্যে ৮ হাজারের বেশি শিক্ষার্থী ভিসা রয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ভিসা বাতিলের বড় কারণের মধ্যে রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, হামলা ও চুরির মতো অপরাধ। এ ধরনের অপরাধের কারণেই গত বছর প্রায় অর্ধেক ভিসা বাতিল হয়। এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তাই তাঁদের দেশে রাখতে চায় না প্রশাসন। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে আসা আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই আরও কঠোর করা হয়েছে।

আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, সেনা প্রত্যাহারের পর থেকে দেশটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক। ভিসা আবেদনকারীরা যেন কোনোভাবেই ঝুঁকি না হয়, তা আমরা নিশ্চিত হতে চাই।’ নিরাপত্তা যাচাই শেষ করতে কত সময় লাগবে– এ নিয়েও কোনো তাড়া নেই বলে জানান তিনি।

ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নীতির পরিপ্রেক্ষিতে ‘ফ্যাক্ট-চেকিং’ বা ‘কনটেন্ট মডারেশন’ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা আছে কি না– এ প্রশ্নে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কেবল তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দিয়েছেন, যারা আমেরিকানদের নিয়ন্ত্রণের চেষ্টা করে।’ ভিসা মূল্যায়নে কোনো একক বৈশিষ্ট্য নয়, আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতিই বিবেচনায় নেওয়া হয় বলেও জানান ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

1

রাজগঞ্জে তীব্র গরমে লাইনে দাঁড়ানোদের মাঝে ঠান্ডা পানি বিতরণ

2

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

3

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

4

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

5

হাইকোর্টে ১২ কার্যদিবসে নিষ্পত্তি ৬২ হাজারের বেশি পুরোনো মাম

6

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

7

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

8

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

9

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

10

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

11

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

12

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

13

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

14

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

15

'রক্তছায়া': প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান

16

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

19

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

20