NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের ‘অবমাননাকর শর্ত’ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আলোচনার আড়ালে মূলত ইরানের সামরিক শক্তি খর্ব করার চেষ্টা করছে।

তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের ক্ষমতার প্রতিটি স্তম্ভ কেড়ে নিতে চায় যাতে ইহুদি শাসনের সামনে তেহরানকে অসহায় করে তোলা যায়। 

পেজেশকিয়ান জানান, ইরান শান্তি চায়, তবে কোনো পক্ষ থেকে খবরদারি বা জবরদস্তি বরদাশত করা হবে না।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় যুক্ত ছিল। কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া যুদ্ধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য যেসব কঠিন ও অবমাননাকর শর্ত জুড়ে দিচ্ছে তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই কোনো ধরনের অবমাননার কাছে মাথা নত করবে না। দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করতে চাইছে, যা দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

1

সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

2

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

3

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

4

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

5

কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

6

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

7

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

8

৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার প্রক

9

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

10

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

11

কঙ্গোতে গণকবর থেকে উদ্ধার ১৭১ মরদেহ

12

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

13

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

14

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

15

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

16

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

17

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

18

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

19

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

20