NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটাই প্রমাণ করে যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৭৭তম বার্ষিকীতে তুর্কি জাতি এবং সমগ্র মানবতাকে অভিনন্দন জানিয়ে এরদোয়ান বলেন, এই গুরুত্বপূর্ণ দলিলটি মানবজাতির সম্মিলিত মূল্যবোধ এবং অর্জনকে তুলে ধরে এবং জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষার বৈশ্বিক অঙ্গীকার বজায় রেখেছে।

তবে তিনি উল্লেখ করেন, এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত নিয়ম ও নীতিগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং শান্তি ও ন্যায়বিচারের মতো ধারণাগুলো ক্রমাগত গুরুত্ব হারাচ্ছে। এরদোয়ান বলেন, গাজাকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা সমগ্র মানবতার সম্মিলিত দায়িত্ব।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ নিহিত রয়েছে তুরস্কের অংশগ্রহণে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে শক্তিশালী করার মাধ্যমে এবং দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েল আইন-শৃঙ্খলার প্রতি তার অবজ্ঞা অব্যাহত রেখেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে ১১ই অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে গাজাকে আবার সংঘাতে টেনে না নেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

1

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

2

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

3

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

4

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

5

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

6

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

7

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

8

বড় পর্দায় নিশো-মেহজাবীন

9

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

10

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

11

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

12

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

13

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

14

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে হত্যা

15

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে

16

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

17

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

18

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

19

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

20