NNTV
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ৭ জন  নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় শুক্রবার রাতে কুরেশি মোরের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ১০ জন আহত হন।


ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদার জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে। হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।বিস্ফোরণের ফলে ঘরের ছাদ উড়ে যায়। ফলে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ডিপিও ডনকে বলেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে বলেছেন, মৃতদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।’ তিনি আরো বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। 

কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন।’খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতি অনুসারে, তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন। তিনি বলেন, ‘দায়ীদের বিচারের আওতায় আনা হবে। নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছে প্রাদেশিক সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে

1

বদরের যুদ্ধের কেন এত গুরুত্ব?

2

প্রায় ৮ লাখ কর্মকর্তা থাকবেন নির্বাচনী দায়িত্বে

3

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ আগামী ৩ মে

4

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

5

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

6

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

7

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

8

রাষ্ট্রপতি: চার দিনের সফরে পাবনা যাচ্ছেন

9

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

10

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

11

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

12

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

13

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

14

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

15

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

16

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

17

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

18

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

19

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

20