NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে রাশিয়া, বহু হতাহতের শঙ্কা

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করেও চালানো হচ্ছে হামলা। এর ফলে শিশুসহ অন্তত কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও বহু ইউক্রেনীয় আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

আজ শনিবার (২০ জুন) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় একাধিক এলাকায় একযোগে চালানো হয় এসব হামলা। মধ্যবর্তী দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় আবাসিক বাড়িঘর, একটি পোস্ট অফিস ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পাভলোহরাদ শহরে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে রুশ হামলায় জ্বালানি ট্যাংকার ও একটি গ্যাস ট্যাংকারে আগুন ধরে যায়। এতে একজন নিহত এবং চারজন আহত হন। টানা বিমান হামলার সতর্কতার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান । এছাড়া পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার হামলাকে ‘বিমান সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে বলেছে, মস্কো হামলা বন্ধ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। একই সঙ্গে ইউক্রেনের পশ্চিমা অংশীদারদের আরও কঠোর নিষেধাজ্ঞা ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, রাতভর ড্রোন হামলায় তারা ইউক্রেনের ১৩৩টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, তারাও ৭৯টি রুশ ড্রোন ধ্বংস করেছে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

1

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

2

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

3

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

4

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

5

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

6

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

7

আগামী আঠারো মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

8

ইরানের প্রেসিডেন্ট বিশেষ বৈঠকের পর যে হুঁশিয়ারি দিলেন

9

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

10

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েলি বাহিনী

11

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

12

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

13

নৈতিক স্খলন প্রমাণিত, দল হারালেন জামায়াতের এমপি গাজী নজরুল

14

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

15

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

16

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

17

পবিত্র রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

18

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

19

ইরানে শিক্ষার্থীর বিক্ষোভে খামেনি সরকারের প্রতিক্রিয়া

20