NNTV
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে জনপ্রিয় আন্তর্জাতিক রেস্তোরাঁ ‘পিৎজা হাট’

জনপ্রিয় আন্তর্জাতিক রেস্তোরাঁ চেইন 'পিৎজা হাট' ব্যবসায়িক মন্দার মুখে পড়ে অবশেষে বিক্রি হয়ে যাচ্ছে । তীব্র প্রতিযোগিতা এবং মান্ধাতা আমলের আউটলেটগুলোর কারণে দীর্ঘদিন ধরে লোকসানে থাকা এই চেইনটিকে দুই পৃথক চুক্তিতে মোট ২৭০ কোটি ডলারে বিক্রি করে দিচ্ছে এর মূল প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস।

গত মঙ্গলবার ইয়াম! ব্র্যান্ডসের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৫০ কোটি ডলারের বিনিময়ে পিৎজা হাটের আন্তর্জাতিক ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লংরেঞ্জ ক্যাপিটাল। তবে এই চুক্তির বাইরে রাখা হয়েছে মূল ভূখণ্ড চীনের কার্যক্রম। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, চীনের পিৎজা হাট ব্যবসা সম্পূর্ণ আলাদা একটি চুক্তির আওতায় প্রায় ১২০ কোটি ডলারে কিনে নেবে ইয়াম চায়না হোল্ডিংস।

এক বিবৃতিতে ইয়াম! ব্র্যান্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টার্নার জানান, লংরেঞ্জ এবং ইয়াম চায়নার অধীনে পিৎজা হাট ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি ভালো অবস্থানে থাকবে। এই নতুন মালিকানা রেস্তোরাঁ খাতে গভীর অভিজ্ঞতা নিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইয়াম! ব্র্যান্ডস পিৎজা হাট বিক্রি করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০টি আউটলেট বন্ধ করার ঘোষণাও দিয়েছিল। আউটলেটগুলোতে ক্রমাগত বিক্রি হ্রাস পাওয়ার পর গত নভেম্বর মাসে পিৎজা হাটের বিষয়ে একটি কৌশলগত পর্যালোচনা শুরু করেছিল মূল প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডাটার ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডার্স এই বিষয়ে বলেন, ইয়ামের ব্যবসায়িক পোর্টফোলিওতে দীর্ঘদিন ধরেই তুলনামূলকভাবে দুর্বল ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে আসছিল পিৎজা হাট। ব্র্যান্ডটিকে পুনরুজ্জীবিত করার এবং দুর্বল পারফরম্যান্স করা আউটলেটগুলো বন্ধ করার প্রচেষ্টা সত্ত্বেও এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে, এই বিভাগটিকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে যে পরিমাণ বিনিয়োগ ও ধৈর্যের প্রয়োজন, ইয়াম তা দিতে প্রস্তুত নয়। নিল সন্ডার্স মনে করেন, পিৎজা হাট বিক্রি করে দেওয়ার ফলে ইয়াম! ব্র্যান্ডস এখন তাদের অন্য যেসব ব্র্যান্ডের বিক্রি ভালো, সেগুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারবে।

১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় পিৎজা হাটের যাত্রা শুরু হয়েছিল। পরে ১৯৭৭ সালে পেপসিকো এই চেইনটি কিনে নেয়। ১৯৯৭ সালে পেপসিকো তাদের রেস্তোরাঁ বিভাগটিকে আলাদা করে ফেলে, যা পরবর্তীতে ইয়াম! ব্র্যান্ডস নামে আত্মপ্রকাশ করে। ইয়াম! ব্র্যান্ডসের অধীনে পিৎজা হাট ছাড়াও জনপ্রিয় কেএফসি এবং ট্যাকো বেলের মতো বিখ্যাত ব্র্যান্ড রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল-ভিত্তিক প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস আশা করছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। এদিকে এই বিক্রির খবর প্রকাশের পর পুঁজিবাজার খোলার আগে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা হ্রাস পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

1

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

2

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

3

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

4

২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: এহছানুল হক মিলন

5

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

6

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

7

স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

8

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

9

পটিয়ায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন

10

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

11

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

12

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

13

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

14

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

15

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

16

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

17

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

18

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

19

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

20