NNTV
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ইসরায়েলে সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশটি সফর করে ফেরার পর ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং দাবি করেছেন, চলমান যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম দ্য কারেন্ট, প্রেস টিভি এর প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রচারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে ঘটনাস্থল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ব্রজমোহন সিং জানান, অনেক ক্ষেত্রে সাইরেন বাজার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। সরকার যেসব বাঙ্কার ও আশ্রয়কেন্দ্রকে নিরাপদ বলে দাবি করেছিল, সেসব জায়গার ভেতরেও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান , হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। তার মতে, সরকার অনেক তথ্য প্রকাশ করছে না। যেখানে মৃতদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলেও অনেক সময় জানা যায় না সেটি ঠিক কোথায় ঘটেছে।

ব্রজমোহন সিংয়ের অভিযোগ অনুযায়ী, ইরানি হামলার ফলে হওয়া ধ্বংসযজ্ঞের ছবি বা ভিডিও ধারণ করতেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যমের কভারেজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে ইসরায়েলের সামরিক সেন্সরশিপের উদাহরণ হিসেবে দেখছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এবং কোনো মন্তব্যও করেনি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

1

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

2

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা

5

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

6

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

7

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

8

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

9

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

10

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

11

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

12

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

13

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

14

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

15

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

16

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

17

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

18

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

19

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

20