NNTV
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, বহু মানুষ নিখোঁজ

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছে অন্তত ৭৩ জন। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানায়।

এর আগে গত শনিবার ভোরে বান্দুং বারাত জেলার একটি আবাসিক এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। আগের দিন শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারা সতর্ক করেছে, পশ্চিম জাভা ও দেশের আরও কয়েকটি অঞ্চলে আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে। 

ক্ষতিগ্রস্ত পাসির লাঙ্গু গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

দুর্যোগ মোকাবিলা সংস্থার মতে, ভূমিধসে সেখানে ৩০টিরও বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানান, সোমবার পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৭৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

রবিাবার সংস্থাটি জানায়, ছোট আকারের আরেকটি ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনুসন্ধানের জন্য ড্রোন ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে।

গত সপ্তাহে পশ্চিম জাভা ও জাকার্তাসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন।

মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই দুর্যোগে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

1

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

2

ঢাকায় জাল টাকাসহ এক যুবক গ্রেফতার

3

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

4

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

5

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

6

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

7

মির্জা আব্বাসের ধৈর্য দেখে আমার বাবার কথা মনে পড়ে: শবনম ফারি

8

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

9

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

10

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

11

হান্নান মাসউদকে নিয়ে বিএনপি নেতা রাশেদ খানের বিস্ফোরক মন্তব্

12

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

16

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

17

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

18

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

19

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

20