NNTV
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একজন গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। 

আহতরা হলেন- গুলিবিদ্ধ রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)।

স্থানীয়রা জানান, চাঁদনী হাউজিং এলাকার একটি পোশাক কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষ বাধে। 

এসময় অভি-মনির অনুসারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।

সেই সঙ্গে সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের বাহিনীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় এনায়েতনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এনায়েত নগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০ থেকে ৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

তিনি আরও বলেন, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়েস্টেজ মালামাল নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

1

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

2

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

3

শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

4

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

5

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

6

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

7

কমতে পারে রাতের তাপমাত্রা

8

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

9

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

10

আরও দু’টি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

11

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

12

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

13

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

14

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

15

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

16

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

17

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

18

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

19

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

20