NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদের বিরুদ্ধে

সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় থাকা দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সামরিক অবস্থান পুনর্দখলের জন্য ‘শান্তিপূর্ণ অভিযান’ শুরু করেছে শুক্রবার এই ঘোষণা করেছে ইয়েমেনে সৌদি–সমর্থিত সরকার ।

 তবে বিচ্ছিন্নতাবাদীরা বলছে, ওই ঘোষণা দেওয়ার পরপরই সাতটি সৌদি বিমান হামলা হয়েছে।

হাদ্রামাউত প্রদেশের সৌদি–সমর্থিত গভর্নর এই পদক্ষেপের ঘোষণা দেন, যা ইয়েমেনে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ডিসেম্বর থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, দুই উপসাগরীয় শক্তির মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছে।

তারা এখন ইয়েমেনে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, সৌদির অভিযান মোটেও শান্তিপূর্ণ ছিল না।

এক বিবৃতিতে আমর আল বিদ বলেন, ‘শান্তিপূর্ণ অভিযান’ ঘোষণা দিয়ে সৌদি আরব জেনেশুনেই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে—এ ধরনের অভিযান শান্ত রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।

তিনি আরো বলেন, ‘এ কথা প্রমাণিত হয়েছে যখন কয়েক মিনিট পরই তারা সাতটি বিমান হামলা চালায়।  বিমান হামলা নিয়ে মন্তব্যের অনুরোধে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। কখনো আঞ্চলিক নিরাপত্তার দুই স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও এই দুই উপসাগরীয় শক্তির স্বার্থ এখন জ্বালানি উৎপাদনের কোটা থেকে শুরু করে ভূরাজনৈতিক প্রভাব, সব ক্ষেত্রেই ক্রমশ ভিন্নমুখী হয়ে উঠছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি খালেদা জিয়ার দেখানো পথে চলবে:রিজভী

1

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

2

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

3

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

4

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

5

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

6

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

9

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

10

ইরান আটক করল বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ

11

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

12

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

13

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

14

পল্লবীতে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার

15

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

16

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

17

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

18

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

19

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

20